তুমি তোমার স্বভাবসুলভ রহস্যময়তার মিশ্রণে "মায়া"শব্দটিই আমার জন্য চয়ন করলে! মমতা বা ভালোবাসা'র মত নিখাত দরদী শব্দদুটি স্বভাবতই এড়িয়ে গেলে নাকি সযতনে পরিহার করলে সে তুমিই জান!
মমতা বঞ্চিত আমার জন্মান্ধ মন সংসয়ে পড়ে গেল, কিছুতেই সে বিশ্বাস করতে অভ্যস্ত না যে তার প্রতিও কেউ মায়া করতে পারে....!
মনের মধ্যে মন সংসয়ের বীণা বাজালো , এ মায়া নয় করুণা! প্রচ্ছন্ন করুণা। মায়ার প্রলেপে এ করুণাই।
মনের মধ্যে আবার মন বলে উঠলো, তবু তো মায়া! শব্দের আবেদন কম কিসে...?
মনের চলা দ্বন্দ্বে আমি দ্বিধান্বিত।
আমি খুব চেষ্টা করি তোমার চয়িত "মায়া"কে ভালোবার প্রতিশব্দে ব্যাখ্যা করবো বলে।
করতে পারলে আমার প্রতি তোমার মায়ার একটা মূল্যায়ন হত।
অন্তত নিজের প্রতি বড় একটা করুণা হত।
মনের চলা দ্বন্দ্বে আমি দ্বিধান্বিত।
আমি খুব চেষ্টা করি তোমার চয়িত "মায়া"কে ভালোবার প্রতিশব্দে ব্যাখ্যা করবো বলে।
করতে পারলে আমার প্রতি তোমার মায়ার একটা মূল্যায়ন হত।
অন্তত নিজের প্রতি বড় একটা করুণা হত।
No comments:
Post a Comment