Saturday, February 6, 2016

মিশন ইম্পসিবল





খুবই মেধাবী ফ্যাশানেবল এবং অবস্থা সচেতন একটা মেয়েকে পটানোর চেষ্টা করছিলাম গত কয়েকদিন ধরে। কিন্তু আমার সস্তাদরের ইমোশনাল ডায়ালগ গুলো বরাবরই মেরুদণ্ড খাড়া করে তার সামনে দাঁড়াতে পারছিল না।
দীর্ঘ সময় পরপর মেয়েটির দু'এক শব্দের হেলাফেলা রিপ্লাই আমাকে দারুন ঘামিয়ে দিচ্ছিলো।
যেই মূহুর্তে আমি ক্লান্তশ্রান্ত প্রায়, ভাবছি ' এ মেরি বাসকি বাত নেহি'
স্বল্পমেধার মানুষ এতবড় চ্যালেঞ্জ নেয়া উচিত হয়নি। মেয়েটিও বোধয় সেই মূহুর্তে
প্রেমিক পুরুষের দুর্বল হয়ে পড়ার ব্যাপারটি আঁচ করতে পেরেছিল।
তাই এই সুযোগে পাগল প্রেমিককে রেড সিগনাল দেখিয়ে তাড়ানোর
একটা প্লান সে কোরলো.....!
রেড সিগনাল এটোমিক মিসাইলেরমত এসে পড়লো আমার ইনবক্সে।
আমি যুদ্ধরত ক্লান্ত সৈনিকের মত শুধু বলাম, "জানি"
তারপর খানিক জিরিয়ে নিয়ে ভাঙ্গা সেতু পেরিয়ে তার পাড়ে পৌঁছতে ছুড়লাম লাস্ট কেবল হুক।
'একটা কথা বলি হয়ত বিশ্বাস করবেন না,
তবু বলি-
জানেন, আমি মানুষের বিরক্তির কারণ হওয়াকেই সবথেকে বেশি অপছন্দ করি।
"ভূতের মুখে রামরাম" এর মত লাগছে না? সে যাই বলুন কথা সত্যি। আপনাকে তো আগেই বলেছি, আমি আপনার কাছে এসেছিলাম'ই কিছু নির্ভেজাল অবহেলা আর উপেক্ষা পেতে, পেয়েছি।হেও হতে, হয়েছি। তাই বলে আমি কিন্তু আপনার উপর সামান্য রুষ্ট নই।
আমি বিশ্বাস করি প্রতিটি নারীই স্নিগ্ধ কোমল, মানবীয়। তবে সেই কোমলতা সবার জন্য না। বিশেষদের জন্য।আমি যে বিশেষদের কেউ নই, বলাই বাহুল্য।
যাইহোক উপেক্ষার মধ্যে দিয়ে আপনার মনের মাঝে একটা যায়গা হয়ত না পেলেও মস্তিষ্কের নিউরনে একটা যায়গা ঠিকই দখল করে নিয়েছি। যদি সেটা কখনো মস্তিষ্কে থেকে বুকের বাম পাজড়ে নেমে আসে তবে.......!