একদা আমার চোখে সাগর ছিলো
হ্যাঁ, চোখের মঝেই সাগর ছিলো
সাগর জলে ফেনা ছিলো
খুব নিশীথে কিংবা ভোরের আজান শুনে
নামত চোখে জলের ধারা।
একটা সময় আমার বুকে নদী ছিলো
ঘোলাজলে মাছ ধরতাম
মিষ্টি কথার দুষ্টুমিতে
সারাটা দিন মাতিয়ে থাকতাম
আমন ধানের আঁটি মাথায়
ঘরেফেরা খুশির তোড়ে হাস্যরত
কৃষকের ন্যায় পথে পথে বয়ে যেতাম।
এইতো সেদিনও মনের জলের গভীর তলে পলিমাটির স্তর ছিলো
ডুব সাতারে নরম পলি দিতাম ছুঁয়ে।
একদা আমার আকাশে বৃষ্টি ছিলো
সেকি ঝুম বৃষ্টি....!
বৃষ্টিজলে পুলক ছিলো
ফোটায় ফোটায় ভিজতাম আমি
আমার বনে ফুলও ছিলো
টিনের চালে ঝড়তোলা সেই বৃষ্টিতালে
তাল মিলিয়ে মনের তারে সুর বাধতাম
বৃষ্টিময় এক তন্ময়তায় তখন আমি
দিন কাটাতাম।
এখন আমার আকাশজুড়ে কেবল খরা
বৃষ্টি নেই মেঘ নেই
নেই মেঘের গর্জন
বারমাসই চৈত্রের ভরা রোদ্দুর।
চোখের সাগরে জল নেই
সামুদ্রিক সব শৈবাল মরে গজিয়েছে
নামহীন বহু পাথুরে দ্বীপ
বুকের নদীতে জমেছে বালুচর
মনের তলে আর পলিমাটি জমে না
সেখানে এখন জমেছে অতি মূল্যাবান
দেখতে স্বর্ণের মত
সুনামগঞ্জের লাল বালু........!
নিচু মানুষ
প্রবন্ধ বা সংবাদ কলামে আমায় খুঁজো না
কারণ আমি রাজনীতিবিদ বা দেশবরেণ্য নিন্দিত - নন্দিত কেউ নই।
টকশোতেও আমায় পাবে না
চাটুকারিতা কিবা বলো বাকপটুতায় আমি বরাবরই কাচা।
সুক্ষ্ম চাল বা ভদ্র ভাষায় যাকে বলে কৌশল-
অতোসব প্যাঁচ ঘোঁচআমার মোটা মাথায়
ঢোকে না।
কবিতায়ও আমায় খুঁজে লাভ নেই
অতটা জটিল-কঠিন নয় আমার জীবন।
ভাব নেই- নেই রহস্যের ছায়া
ব্যক্তিত্বে নেই এমন কোন যাদু - কাছে টানে মায়া।
ঘোলাজলে মাছ ধরতাম
মিষ্টি কথার দুষ্টুমিতে
সারাটা দিন মাতিয়ে থাকতাম
আমন ধানের আঁটি মাথায়
ঘরেফেরা খুশির তোড়ে হাস্যরত
কৃষকের ন্যায় পথে পথে বয়ে যেতাম।
এইতো সেদিনও মনের জলের গভীর তলে পলিমাটির স্তর ছিলো
ডুব সাতারে নরম পলি দিতাম ছুঁয়ে।
একদা আমার আকাশে বৃষ্টি ছিলো
সেকি ঝুম বৃষ্টি....!
বৃষ্টিজলে পুলক ছিলো
ফোটায় ফোটায় ভিজতাম আমি
আমার বনে ফুলও ছিলো
টিনের চালে ঝড়তোলা সেই বৃষ্টিতালে
তাল মিলিয়ে মনের তারে সুর বাধতাম
বৃষ্টিময় এক তন্ময়তায় তখন আমি
দিন কাটাতাম।
এখন আমার আকাশজুড়ে কেবল খরা
বৃষ্টি নেই মেঘ নেই
নেই মেঘের গর্জন
বারমাসই চৈত্রের ভরা রোদ্দুর।
চোখের সাগরে জল নেই
সামুদ্রিক সব শৈবাল মরে গজিয়েছে
নামহীন বহু পাথুরে দ্বীপ
বুকের নদীতে জমেছে বালুচর
মনের তলে আর পলিমাটি জমে না
সেখানে এখন জমেছে অতি মূল্যাবান
দেখতে স্বর্ণের মত
সুনামগঞ্জের লাল বালু........!
নিচু মানুষ
প্রবন্ধ বা সংবাদ কলামে আমায় খুঁজো না
কারণ আমি রাজনীতিবিদ বা দেশবরেণ্য নিন্দিত - নন্দিত কেউ নই।
টকশোতেও আমায় পাবে না
চাটুকারিতা কিবা বলো বাকপটুতায় আমি বরাবরই কাচা।
সুক্ষ্ম চাল বা ভদ্র ভাষায় যাকে বলে কৌশল-
অতোসব প্যাঁচ ঘোঁচআমার মোটা মাথায়
ঢোকে না।
কবিতায়ও আমায় খুঁজে লাভ নেই
অতটা জটিল-কঠিন নয় আমার জীবন।
ভাব নেই- নেই রহস্যের ছায়া
ব্যক্তিত্বে নেই এমন কোন যাদু - কাছে টানে মায়া।
আমার আবাস ঐ নিচু পাড়ায় বস্তির পাশে টিনের চালে ঘেরা স্যাঁতস্যাঁতে কামরায়
জ্যামে ঠাসা নগরীর ফুটপাথে
চা- বিড়ি পান করি অতি সস্তায়
চলি শুয়োরগাদা সিটিবাসে
কখনো বা বেজে উঠি সুকরুণ সন্ধ্যার আড্ডায়।
তবু লাখো মানুষের ভীড়ে
আমি ভিন্ন আমি একা
মনের চোখে যদি প্রেম লাগিয়ে খোঁজো
তবে পাবে দেখা - তবেই পাবে দেখা
যন্ত্রনগরীর বাস্তবতায় আমি বড় নগণ্য।
জ্যামে ঠাসা নগরীর ফুটপাথে
চা- বিড়ি পান করি অতি সস্তায়
চলি শুয়োরগাদা সিটিবাসে
কখনো বা বেজে উঠি সুকরুণ সন্ধ্যার আড্ডায়।
তবু লাখো মানুষের ভীড়ে
আমি ভিন্ন আমি একা
মনের চোখে যদি প্রেম লাগিয়ে খোঁজো
তবে পাবে দেখা - তবেই পাবে দেখা
যন্ত্রনগরীর বাস্তবতায় আমি বড় নগণ্য।
No comments:
Post a Comment