এই তুমি এই আমি
তুমি ভাসো মেঘমুক্ত আকাশে
আমি নিমজ্জিত ধোঁয়াসায়,
তুমি দিগন্তরে আঙ্গুলে শাসাও
প্রকৃতির বুকে তুফান তুলে
প্রেমের বানে আমারে ভাসাও।
তুমি নীলাচলে নীল গগনে
নীলাভ জলের ঢেউয়ের ফেনায়
ভাসাও রূপের বান,
আমি ইহ-পরকাল সবই ভুলে
মনের নায়ে তোমায় তুলে
তোমাতে করি ধ্যান।
ওগো, গাহি কেবল তোমার গুণগান!
এই তুমি, এইত পাশেই এই আমি।
তবু দেখো দূরত্ব কত বিরাজমান।
আপন পর
এক জীবনে পাইনি তোমায়
পাবনা তা জানি
শুতোয় বাধ নওতো তুমি
তবু শুতায় টানি।
নীলাভ জলের ঢেউয়ের ফেনায়
ভাসাও রূপের বান,
আমি ইহ-পরকাল সবই ভুলে
মনের নায়ে তোমায় তুলে
তোমাতে করি ধ্যান।
ওগো, গাহি কেবল তোমার গুণগান!
এই তুমি, এইত পাশেই এই আমি।
তবু দেখো দূরত্ব কত বিরাজমান।
আপন পর
এক জীবনে পাইনি তোমায়
পাবনা তা জানি
শুতোয় বাধ নওতো তুমি
তবু শুতায় টানি।
মধ্যরাতের ছায়া হয়ে
দাও যবে হাতছানি
শুন্য চোখে কেবল পড়ি
তোমার পত্রখানি।
অরথম যেদিন তোমার আমার
হল পরিচয়
আমার চোখে আশার ঝিলিক
তোমার চোখে ভয়।
আমার প্রেমের রঙিনভেলা
ভীড়লো যখন তোমার কুলে
দেখেও না দেখলে পলক
ছুঁলে যেন মনের ভুলে।
সেই থেকে এই প্রেমিক মাঝি
ভুলে জাতের মায়ার কুল
তোমার কুলেই দাঁড়িয়ে ছিলো
হাতে পূজার জবা ফুল।
মেঘবরণ ঐ তোমার কেশে
খেলতো যখন ঢেউ
মাঝির নায়ে কীযে দোলা
বুঝলোনারে কেউ।
অচিন প্রিয়া প্রাণের প্রিয়া
চিনলানা এই মাঝিটারে
দিবানিশি কাঙাল হয়ে
ফিরলো যেজন তোমার দ্বারে
হৃদয় কুরে গানের সুরে
ডাকি যত হারাও দূরে
নীল দরিয়ায় ডুববে যবে
থামবে গানের স্বর
হারিয়ে আমায় হয়ত তখন
বুঝবে আপন পর....!
দাও যবে হাতছানি
শুন্য চোখে কেবল পড়ি
তোমার পত্রখানি।
অরথম যেদিন তোমার আমার
হল পরিচয়
আমার চোখে আশার ঝিলিক
তোমার চোখে ভয়।
আমার প্রেমের রঙিনভেলা
ভীড়লো যখন তোমার কুলে
দেখেও না দেখলে পলক
ছুঁলে যেন মনের ভুলে।
সেই থেকে এই প্রেমিক মাঝি
ভুলে জাতের মায়ার কুল
তোমার কুলেই দাঁড়িয়ে ছিলো
হাতে পূজার জবা ফুল।
মেঘবরণ ঐ তোমার কেশে
খেলতো যখন ঢেউ
মাঝির নায়ে কীযে দোলা
বুঝলোনারে কেউ।
অচিন প্রিয়া প্রাণের প্রিয়া
চিনলানা এই মাঝিটারে
দিবানিশি কাঙাল হয়ে
ফিরলো যেজন তোমার দ্বারে
হৃদয় কুরে গানের সুরে
ডাকি যত হারাও দূরে
নীল দরিয়ায় ডুববে যবে
থামবে গানের স্বর
হারিয়ে আমায় হয়ত তখন
বুঝবে আপন পর....!
No comments:
Post a Comment